বাংলাদেশের ১০০ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৮৬ এশিয়া কাপে, পাকিস্তানের বিপক্ষে মোরাতুয়ায়
 প্রথম জয় নিজেদের ২৩তম ম্যাচে, ১৯৯৮ সালের ১৭ মে হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে
 ৫০তম জয় ২৭১ ম্যাচে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডা টেস্টে
 শততম জয় ৪২০ ম্যাচে, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে গত পরশু
 ২৯১ ওয়ানডেতে জয় ৮২, ৮৮ টেস্টে ৭ ও ৪১ টি-টোয়েন্টিতে ১১
সবেচয়ে বেশি জয়ে নেতৃত্ব
ম্যাচ জয়
হাবিবুল বাশার ৮৭ ৩০
সাকিব আল হাসান ৬০ ২৩
মুশফিকুর রহিম ৭৯ ২৩
মোহাম্মদ আশরাফুল ৬২ ১০
মাশরাফি বিন মুর্তজা ১২ ৬
খালেদ মাসুদ ৪২ ৪
আমিনুল ইসলাম ১৬ ২
শাহরিয়ার নাফীস ১ ১
আকরাম খান ১৫ ১
 খালেদ মাহমুদ ২৪, নাঈমুর রহমান ১১, গাজী আশরাফ হোসেন ৭, মিনহাজুল আবেদীন ও রাজিন সালেহ ২টি করে ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ের স্বাদ পাননি।
বেশি বেশি ম্যাচ জয়ের স্বাদ
ম্যাচ জয়
সাকিব আল হাসান ২১০ ৭৪
আবদুর রাজ্জাক ১৯৯ ৭৩
মুশফিকুর রহিম ২১৮ ৭২
মোহাম্মদ আশরাফুল ২৫৯ ৬৫
মাশরাফি বিন মুর্তজা ২০৩ ৬৩
তামিম ইকবাল ২০৫ ৬৩
জয়ে সবচেয়ে বেশি ম্যাচসেরা
জয় ম্যাচ সেরা
সাকিব আল হাসান ৭৪ ১৭
মাশরাফি বিন মুর্তজা ৬৩ ১২
মোহাম্মদ আশরাফুল ৬৫ ৭
শাহরিয়ার নাফীস ৩৫ ৬
তামিম ইকবাল ৬৩ ৬
১০০ জয় কোন দেশ কত ম্যাচে
অস্ট্রেলিয়া ১৯৯
ইংল্যান্ড ২৪১
ওয়েস্ট ইন্ডিজ ২৫৬
দক্ষিণ আফ্রিকা ২৯৬
পাকিস্তান ৩০১
শ্রীলঙ্কা ৩২৭
নিউজিল্যান্ড ৩৭৫
ভারত ৩৮৯
বাংলাদেশ ৪২০
জিম্বাবুয়ে ৪৪৪
 জয়ে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের, ২৭১৪। দুই হাজারের বেশি আছে আর শুধু তামিম ইকবালের, ২৫৯২।
 জয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিও সাকিবের, ৬টি। তামিমের ৫টি, শাহরিয়ার নাফীসের ৪টি, আশরাফুলের ৩টি।
 সবচেয়ে বেশি ফিফটি সাকিব ও তামিমের, ১৪টি করে।
 জয়ী ম্যাচে সবচেয়ে বেশি ০ রানে ফিরেছেন তামিম, ৫ বার। শাহরিয়ার নাফীস ও আবদুর রাজ্জাক ৪ বার করে।
 জয়ে সবচেয়ে বেশি উইকেট আবদুর রাজ্জাকের, ১৪৮টি। সাকিবের ১৪১, মাশরাফি ১১০।
 সবচেয়ে বেশিবার ৫ উইকেট সাকিব ও রাজ্জাকের, ৪ বার করে।
 জয়ে জুটি বেঁধে সবচেয়ে বেশি রান মুশফিক ও সাকিব জুটির, ১২৮২। সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি জুটি সাকিব-মুশফিক ও হাবিবুল বাশার-রাজিন সালেহ জুটির।
 জয়ে উইকেটকিপার ছাড়া সবচেয়ে বেশি ক্যাচ মাহমুদউল্লাহর ৩১। সাকিব নিয়েছেন ২৬ ক্যাচ, মাশরাফি ২৪।
 সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের, ১০৩টি।