১০২
বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলেরই খেলা টেস্টের সংখ্যা এখন ১০২
৪
তিন সংস্করণ মিলিয়েই এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান এলবিডব্লু হলেন
১
কোনো বোলার প্রতিপক্ষের প্রথম চার ব্যাটসম্যানকে এলবিডব্লু করলেন এই প্রথম। কাল নাথান লায়ন এলবিডব্লু করেছেন বাংলাদেশের তামিম, ইমরুল, মুমিনুল ও সৌম্যকে। প্রথম চার ব্যাটসম্যানের এলবিডব্লু হওয়ার ঘটনা আটটি
২০০৬
এই টেস্টের আগে অস্ট্রেলিয়া সর্বশেষ তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে ২০০৬ সালে, বাংলাদেশের বিপক্ষে এই চট্টগ্রামেই
১৯৩৮
১৯৩৮ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো স্পিনার ম্যাচের প্রথম ইনিংসে বোলিং ওপেন করলেন
৩
হাবিবুল বাশার ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নয়টি টেস্ট দলের বিপক্ষে ৫০ পেরোনো ইনিংস খেললেন মুশফিকুর রহিম
৬৬
টেস্টে সাব্বির রহমানের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ অপরাজিত ৬৪, গত বছর ইংল্যান্ডের বিপক্ষে
১০৫
মুশফিক-সাব্বিরের ১০৫ রান টেস্টে ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম শতরানের জুটি
১০০০
বাংলাদেশের ১৪তম ও বিশ্বের ৫২৮তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক হাজার করলেন নাসির হোসেন
