প্রথম ওয়ানডে
১
৪৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটা কাল পেলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার এর আগে সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন ঠিক আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে।
২
৬০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ছক্কা মেরে রানের খাতা খুললেন ইমরুল কায়েস।
৭
১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে কালই প্রথম সাত নম্বরে বল করলেন তাসকিন আহমেদ।
৫/৫১
ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়া প্রথম ইংলিশ বোলার জ্যাক বল।
১১২
ওয়ানডেতে ইমরুল কায়েসের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১ রান করেছিলেন।
৩৬৩
তামিম ইকবালকে ছাপিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন ইমরুল কায়েসের। ৯ ম্যাচের ৯ ইনিংসে ইমরুলের রান ৩৬৩, ১০ ম্যাচে তামিমের রান ২৮২।
১০০০
তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলক পেরোলেন ইমরুল কায়েস।
৭.৬৯
ওভারপ্রতি ৭.৬৯ গড়ে রান তুলে পঞ্চম উইকেটে ১১৮ রানের জুটি গড়েছেন ইমরুল ও সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের দুটি শতরানের জুটিতেই শুধু ওভারপ্রতি এর চেয়ে বেশি রান উঠেছে।
৫০
জেমস ভিন্সের ক্যাচটা ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মাশরাফির ৫০তম ক্যাচ। সংখ্যাটা বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ।
১৫৩
বেন ডাকেট ও বেন স্টোকসের ১৫৩ চতুর্থ উইকেটে বাংলাদেশের মাটিতে কোনো সফরকারী দলের সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষেই ভারতের বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ১৫২ রান যোগ করেছিলেন।
২০০
ক্যারিয়ারের ২০০তম লিস্ট ‘এ’ ম্যাচ খেললেন তামিম ইকবাল।
৯
ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৯টি ছক্কা মারলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।