৭৮
এক ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড মুশফিকুর রহিমের। শেরেবাংলায় ৭৮ ম্যাচ খেলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক পেছনে ফেললেন ওয়াসিম আকরামকে। পাকিস্তানের কিংবদন্তি শারজায় খেলেছেন ৭৭টি ওয়ানডে
৪৪
মাশরাফির ৪৪ ওয়ানডেতে নয়ে নেমে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। নয়ে নেমে ফিফটি পেয়েছেন মাহবুবুল আলম (৫৯) ও আবদুর রাজ্জাক (৫৩*)
৪
ইংল্যান্ডের চতুর্থ অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচেই ফিফটি পেলেন জস বাটলার। চার অধিনায়কের মধ্যে এউইন মরগান প্রথম তিন ম্যাচে এক সেঞ্চুরি ও দুটি ফিফটি পেয়েছিলেন
৫০৪০
বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক পেরোলেন মাহমুদউল্লাহ। ৯২৩৪ রান নিয়ে যেখানে সবার ওপরে তামিম ইকবাল
চার হাজারি ক্লাবে মুশফিক
৪ হাজার থেকে ২৪ রান দূরে থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা শুরু করেছিলেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে করেন ১২ রান। কাল অবশ্য ১২ রান করেই বাংলাদেশের তৃতীয় ও বিশ্বের ১০১তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন মুশফিক
ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ১৫৮ ১৫৭ ৪৯৬২ ১৫৪ ৩২.২২ ৭/৩৩
সাকিব আল হাসান ১৬২ ১৫৪ ৪৫৬২ ১৩৪* ৩৫.০৯ ৬/৩১
মুশফিকুর রহিম ১৬৩ ১৫০ ৪০০৯ ১১৭ ৩১.০৭ ৪/২২
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮ ১০৯ ২২.৩৭ ৩/২০
মাহমুদউল্লাহ ১৩০ ১১৩ ২৮৪৮ ১২৮* ৩৪.৩১ ২/১৬
৬৯
মাত্র ১ রানের জন্য অষ্টম উইকেটে বাংলাদেশের ওয়ানডে রেকর্ডটা ছুঁতে পারেননি নাসির-মাশরাফি। ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানের জুটি গড়েন খালেদ মাসুদ–রফিক
৪৫
আদিল রশিদ ও জ্যাক বলের ৪৫ বাংলাদেশের বিপক্ষে ১০ম উইকেটে যুগ্ম সর্বোচ্চ। ২০০৮ সালে নিউজিল্যান্ডের ওরাম–জিতানও করেছিলেন ৪৫
আরও পড়ুন