বাংলাদেশ-ইংল্যান্ড ১ম টেস্ট ২য় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ

৬/৮০
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজে সেরা বোলিং এখন মেহেদী হাসান মিরাজের। পেছনে পড়লেন স্টিভ হার্মিসন। ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইংলিশ ফাস্ট বোলার।
২৯৩
টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৯৫ রানে অলআউট হয়েছিল ইংলিশরা।
৮৮
স্টুয়ার্ট ব্রডের ক্যাচটি নিয়েই খালেদ মাসুদকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন মুশফিকের।
৪
১৯৮২ সালের পর এই প্রথম এক ইনিংসে চারজন স্পিনার বল করলেন ইংল্যান্ডের হয়ে।
১০
টেস্টে তৃতীয়বারের মতো বাংলাদেশের স্পিনাররা এক ইনিংসে ১০ উইকেট নিলেন। আগের দুবার নিউজিল্যান্ড (চট্টগ্রাম, ২০০৮) ও জিম্বাবুয়ের (খুলনা, ২০১৪) বিপক্ষে।
জুটি
টেস্টে ছয়বার মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধেছেন তামিম ইকবাল। এর মাত্র একটিতেই ৫০ পেরোয়নি তাঁদের জুটি। ছয়টি জুটি ৯৪, ৩, ৯৫, ৫৪, ৮৯ ও ৯০ রানের।
২০০০
সাকিব আল হাসানের (২১১৭) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে বাংলাদেশে দুই হাজার রান করলেন তামিম ইকবাল (২০৫৪)।
৩
বলের হিসাবে কালই সবচেয়ে সংক্ষিপ্ত ইনিংসটি খেললেন মুমিনুল হক। এর আগে ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ বলে করেছিলেন শূন্য।