বাংলাদেশ-ইংল্যান্ড ২য় টেস্ট ১ম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০–০–০
চট্টগ্রামে টেস্ট অভিষেকে ‘চশমা’ পেয়েছিলেন কামরুল ইসলাম। বাংলাদেশের পেসার কাল টানা তৃতীয় ইনিংসেও আউট হলেন শূন্য রানে। টেস্ট ইতিহাসে প্রথম তিন ইনিংসেই শূন্য রানে আউট হওয়া মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান কামরুল। প্রথম পাঁচজন—দক্ষিণ আফ্রিকার টমি ওয়ার্ড, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ব্রেসওয়েল, মার্ক গিলেস্পি এবং শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও লাসিথ মালিঙ্গা। এদের কেউই অবশ্য চতুর্থ ইনিংসে শূন্যতে আউট হননি। তাই কামরুলের ‘প্রথম’ হওয়ার আশঙ্কা থেকেই গেল।
৫৪
ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে মাইকেল আথারটনকে ছুঁলেন অ্যালিস্টার কুক।

.
.

৫/৫৭
ইংল্যান্ডের বাইরে এই প্রথম ইনিংসে ৫ উইকেট মঈন আলীর।
৭৭.২৭
বাংলাদেশের প্রথম ইনিংসে মোট রানের ৭৭.২৭ শতাংশ এসেছে তামিম-মুমিনুল জুটি থেকে। শতকরা হিসাবে টেস্টে কোনো ইনিংসে এর চেয়ে বেশি অবদান আছে শুধু একটি জুটির। ২০০০ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২১৬ রানের ১৬৮ আসে সাঙ্গাকারা-জয়াবর্ধনের তৃতীয় উইকেট জুটিতে। শতকরা হিসাবে যা ৭৭.৭৮।
৬৩.২৭
ইংল্যান্ডের বিপক্ষে খেলা ছয় টেস্টের প্রতিটিতেই অন্তত একবার ৫০ পেরিয়েছেন তামিম। ইংলিশদের বিপক্ষে ১১ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৫টি ফিফটি তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে তামিমের ব্যাটিং গড় ৬৩.২৭। ইংল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে তামিমের চেয়ে বেশি গড় মাত্র পাঁচজনের। ৮৯.৭৮ গড় নিয়ে সবার ওপরে ডোনাল্ড ব্র্যাডম্যান।

.
.

যেখানে অনন্য কুক
ব্যাটিং ওপেন করেই ১০ হাজার রান করে ফেললেন অ্যালিস্টার কুক। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি কুকের। টেস্টে ১০৬২৯ রানের মালিক ইংল্যান্ড অধিনায়ক বাকি ৬২৭ রান করেছেন তিন ও সাত নম্বরে ব্যাট করে।
টেস্টে ওপেন করে সবচেয়ে বেশি রান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
অ্যালিস্টার কুক ২২৯ ১০০০২ ২৯৪ ৪৬.৩০ ২৭/৪৯
সুনীল গাভাস্কার ২০৩ ৯৬০৭ ২২১ ৫০.২৯ ৩৩/৪২
গ্রায়েম স্মিথ ১৯৬ ৯০৩০ ২৭৭ ৪৯.০৭ ২৭/৩৬