বাংলাদেশ-জিম্বাবুয়ে ৩য় টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ম
খুলনায় সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) আট ম্যাচে এই প্রথম হারল বাংলাদেশ।

চার নতুন—বাঁ থেকে মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ l প্রথম আলো
চার নতুন—বাঁ থেকে মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ l প্রথম আলো

৪
২০০৭ সালের পর এই প্রথম এক ম্যাচে বাংলাদেশের চার খেলোয়াড়ের অভিষেক হলো। ২০০৭ সালে নিজেদের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন পাঁচজনকে নিয়ে খেলে বাংলাদেশ (প্রতিপক্ষ কেনিয়া)।
১৮৭
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বোচ্চ দলীয় ইনিংস। আগের সর্বোচ্চ ১৬৮ (বুলাওয়ে, ২০১৩)।
২১৩.০৪
ম্যালকম ওয়ালারের স্ট্রাইক রেট। কমপক্ষে ২৫ রানের ইনিংসে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট। সর্বোচ্চ ২১৯.৩৫ স্ট্রাইক রেটের ইনিংসটাও ওয়ালারের (মিরপুর, ২০১৫, ৩১ বলে ৬৮)।
৪–০–৪০–২
টি-টোয়েন্টি অভিষেকে বাংলাদেশের বোলারদের মধ্যে আবু হায়দারের চেয়ে বেশি রান দিয়েছেন শুধু দুজন—রুবেল হোসেন (৪৯) ও সোহাগ গাজী (৪৪)।
৩
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ফিল্ডার হিসেবে ৩টি ক্যাচ নিলেন সাব্বির রহমান। প্রথম জন ইলিয়াস সানি (আয়ারল্যান্ড, ২০১২)।
১৩৯
এই সিরিজে সাব্বির রহমানের রান, দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১৫
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা ম্যালকম ওয়ালার ও মারলন স্যামুয়েলসের
২৪৫
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পর কালই প্রথম তামিম-মুশফিক দুজনকে ছাড়াই খেলল বাংলাদেশ। মাঝের সময়টায় বাংলাদেশের খেলা ২৪৫ ম্যাচে তামিম-মুশফিকের কেউ না কেউ ছিলেনই।