৫০
ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টিতেও ৫০তম ম্যাচে হারল বাংলাদেশ।
২২২
সিরিজে হ্যামিল্টন মাসাকাদজার রান। যা দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৫ রান কাল শেষ হওয়া নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজেই করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
৩
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ তিনটি ইনিংসই হ্যামিল্টন মাসাকাদজার (৯৩*, ৭৯ ও ৭৯)।
২য়
শহীদ আফ্রিদির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ পেলেন সাকিব আল হাসান
৩য়
জিম্বাবুয়ের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪ উইকেট পেলেন নেভিল মাদজিভা।
১৫
৫০ ম্যাচে ১৫তম বার অলআউট হলো বাংলাদেশ। ৮৮ ম্যাচে সর্বোচ্চ ১৭ বার অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
১৮
সিরিজের চার ম্যাচে বাংলাদেশের হয়ে ১৮ জন খেলেছেন। যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের রেকর্ড। নিজেদের রেকর্ডই ভেঙেছে বাংলাদেশ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৭ জন খেলেছিল বাংলাদেশের হয়ে।