২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। আগের জয়টি ছিল ২০০৭ বিশ্বকাপে গায়ানায়।
১৬২
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ২০০৭ বিশ্বকাপে গায়ানায় ১৮৪
৮৮*
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এখন সৌম্য সরকারের। পেছনে পড়ে গেলেন মোহাম্মদ আশরাফুল (৮৭)।
১৬
প্রথম পাঁচ ম্যাচে ১৬ উইকেট মুস্তাফিজের। প্রথম পাঁচ ম্যাচে ১৬ উইকেট ছিল অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোরেরও। তবে ১৭ উইকেট নিয়ে সবার ওপরে রায়ান হ্যারিস
২০০৯
২০০৯ সালের পর প্রথমে ব্যাট করে এই প্রথম ১৭০ রানের নিচে অলআউট দক্ষিণ আফ্রিকা
০
বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে এই প্রথম কোনো ফিফটি নেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে
১৩৫
তৃতীয় উইকেটে সৌম্য-মাহমুদউল্লাহর ১৩৫ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ। ২০০৮ সালে মিরপুরেই পঞ্চম উইকেটে ১১৯ রান করেছিলেন সাকিব-রকিবুল জুটি।
২৯
এই প্রথম বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২৯ রানের বেশি কোনো জুটি হলো না। এর আগে সর্বনিম্ন জুটি ছিল ৪৫ (গায়ানা, ২০০৭)।