বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ম
সব ধরনের নো বলেই ফ্রি হিট। পরিবর্তিত নিয়মের প্রথম শিকার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসার ইনিংসের ১৫তম ওভারে ফ্যাফ ডু প্লেসিকে হাই ফুলটস দিয়ে নো বলের ডাক শোনেন। ফ্রি হিটে অবশ্য মাত্র ১ রান নিতে পারেন রাইলি রুশো।
১৪৮
প্রথমে পুরো ২০ ওভার ব্যাট করে চার বা তার কম উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ইনিংস
৯৬
দেশের মাটিতে সর্বনিম্ন রানে অলআউট হলো বাংলাদেশ। অবশ্য এর আগে ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৮৫ রান করেছিল বাংলাদেশ।
৫২
রানের হিসাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম পরাজয়, দক্ষিণ আফ্রিকার পঞ্চম বৃহত্তম জয়
৪৬
বাংলাদেশের ৪৬তম টি-টোয়েন্টি খেলোয়াড় লিটন দাস।

জুলাইয়ে
এই প্রথম জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট হলো বাংলাদেশে। শুধু আগস্ট ও সেপ্টেম্বর মাসেই এখনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এ দেশে