বাংলাদেশ-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বাঘের গর্জন প্রতিধ্বনিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়। টুইটারে বাংলাদেশের বন্দনায় পঞ্চমুখ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

অভিনন্দন বাংলাদেশ! বলতেই হবে আমরা আহত।

গ্রায়েম স্মিথ

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক

একেবারে উপযুক্ত ঠেঙানি, ঘরের মাঠে আরেকটা সিরিজ জিতে হৃদয় কাড়ল বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকা।

টম মুডি

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার

হতাশাজনক একটা সিরিজ হেরে বাড়ি ফিরে যাচ্ছি। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল সফরটা। পুরো কৃতিত্ব বাংলাদেশের। আমরা আরও বেশি শক্তিশালী হয়ে ফিরব।

ডেভিড মিলার

দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটার

ছুটি শেষ। এবার ঝাঁপিয়ে পড়তে হবে কাজে। শিগগিরই দেখা হচ্ছে বাংলাদেশ, চ্যালেঞ্জের অপেক্ষায়।

ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকা দলের সেরা ফাস্ট বোলার