প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩
ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট মুস্তাফিজের।
৬
ওয়ানডেতে তৃতীয়বারের মতো ভারতের প্রথম ছয় ব্যাটসম্যানই ২৫ পেরোলেন। এর দুটিতে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।

২০
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট মাশরাফির। বাংলাদেশ অধিনায়ক পেছনে ফেলেছেন মোহাম্মদ রফিকের ১৮ উইকেটকে।
৫০০
বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৫০০ রান পুরো হলো তামিম ইকবাল (৫০৪) ও মুশফিকুর রহিমের (৫১৭)।
৬৮.৪০
ওয়ানডেতে চার নম্বরে ব্যাট করে কমপক্ষে ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় মহেন্দ্র সিং ধোনির।
তিন ওয়ানডের সিরিজে সবচেয়ে বেশি উইকেট
| বল | রান | উইকেট | সেরা | গড় | সিরিজ | |
| মুস্তাফিজুর রহমান | ১৭৬ | ১৫০ | ১৩ | ৬/৪৩ | ১১.৫৩ | বাংলাদেশ-ভারত, ২০১৫ |
| ভ্যাসবার্ট ড্রেকস | ১৬২ | ৭৭ | ১২ | ৪/১৮ | ৬.৪১ | ও. ইন্ডিজ-বাংলাদেশ, ২০০২ |
| মাশরাফি বিন মুর্তজা | ১৭৪ | ১০৪ | ১২ | ৬/২৬ | ৮.৬৬ | বাংলাদেশ-কেনিয়া, ২০০৬ |
| ওয়াকার ইউনিস | ১২০ | ৫৩ | ১১ | ৫/১১ | ৪.৮১ | পাকিস্তান-নিউজিল্যান্ড, ১৯৯০ |
| রাস্টি থেরন | ১৪৬ | ১২৪ | ১১ | ৫/৪৪ | ১১.২৭ | দ. আফ্রিকা-জিম্বাবুয়ে, ২০১০ |