৩০৭
ওয়ানডেতে ভারতের বিপক্ষে এই প্রথম ৩০০ করল বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ স্কোর ছিল ২৯৬ (২০১০, মিরপুর)।
১১.৩৫
৪.৪ ওভারে ৫৩ রান। বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান (কমপক্ষে ৪ ওভার) দেওয়া বোলার এখন মোহিত শর্মা।
৩৬ ইনিংস পর ভারতের বিপক্ষে প্রথম উইকেটে শতরানের জুটি গড়ল বাংলাদেশ

অভিষেক
বাংলাদেশের ১১৭ ও ১১৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের।
১০২
তামিম-সৌম্যর ১০২ রান উদ্বোধনী জুটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে সর্বোচ্চ ৮০ রান করেছিলেন তামিম ইকবাল-ইমরুল কায়েস।
৭৯
বলে প্রথম ১০০ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ছাড়া অন্য টেস্ট দলগুলোর বিপক্ষে দ্রুততম। বাংলাদেশ সবচেয়ে কম ৭৩ বলে প্রথম ১০০ করেছে জিম্বাবুয়ের (২০০৫) বিপক্ষে।
বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে এক ম্যাচে ৫ ক্যাচ নিলেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের দ্বিতীয় উদ্বোধনী জুটি হিসেবে টানা দুই ম্যাচে ১০০ পেরোলেন তামিম-সৌম্য। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি জুটি গড়েন তামিম-এনামুল।
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম সাত ব্যাটসম্যানের পাঁচজনই ৩০ পেরোলেন •দ্বিতীয়বার। অন্য কোনো দলের বিপক্ষে দুবার নেই এই কীর্তি।
বাংলাদেশের হয়ে অভিষেকে সেরা বোলিং
| বিপক্ষ | ভেন্যু | সাল | ||
| ৫/২৮ | তাসকিন আহমেদ | ভারত | মিরপুর | ২০১৪ |
| ৫/৫০ | মুস্তাফিজুর রহমান | ভারত | মিরপুর | ২০১৫ |
| ৪/১১ | তাইজুল ইসলাম | জিম্বাবুয়ে | মিরপুর | ২০১৪ |
| ৪/২৯ | সোহাগ গাজী | ও. ইন্ডিজ | খুলনা | ২০১২ |
| ৪/৩৩ | রুবেল হোসেন | শ্রীলঙ্কা | মিরপুর | ২০০৯ |
ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের পেসার ফিদেল এডওয়ার্ডসের। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ওয়ানডে ইতিহাসে ৬ উইকেট নেওয়ার ঘটনা এই একটিই।