বাংলাদেশ-ভারত ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮.০০
ওভারপ্রতি রান তোলায় কালই ভারতের বিপক্ষে সেরা টি-টোয়েন্টি ম্যাচ খেলল বাংলাদেশ। ২০০৯ সালে ট্রেন্ট ব্রিজে ওভারপ্রতি ৭.৭৫ রান তুলে ১৫৫ রান করেছিল বাংলাদেশ।
২৫৩.৮৪
১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট। টি-টোয়েন্টিতে কমপক্ষে ১০ বল খেলেছেন এমন ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৭.১৪ স্ট্রাইক রেটে ১৪ বলে ৩৬ রান করেছিলেন আফতাব আহমেদ।
১৩.৫০
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে সাব্বির-মাহমুদউল্লাহ ওভারপ্রতি ১৩.৫০ গড়ে ৪৫ রান তুলেছেন। রানরেটটা কমপক্ষে ৪০ রানের জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সেরা। ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৩.৭৪ রানরেটে ৪৮ রান করেছিলেন আফতাব-নাজিমউদ্দিন জুটি।
১৯
শেরেবাংলা স্টেডিয়ামে ১৯টি টি-টোয়েন্টি খেলল বাংলাদেশ। কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি খেলার রেকর্ডে পাকিস্তানকে ছুঁল বাংলাদেশ। পাকিস্তান ১৯টি ম্যাচ খেলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থবারের মতো প্রথম বলে আউট হলেন মাশরাফি বিন মুর্তজা। তিনবার প্রথম বলে আউট হয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে সাকিব, রাজ্জাক ও জিয়া।
৯৪.৪০
শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের ১০ ইনিংসে ৯৪.৪০ গড়ে ৪৭২ রান বিরাট কোহলির। কোনো নির্দিষ্ট ভেন্যুতে কমপক্ষে ১০ ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় কোহলির। একই ভেন্যুতে ৬১.৬০ গড়ে ৩০৮ রান করে দুইয়ে বাংলাদেশের মাহমুদউল্লাহ।
৩০০
আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩০০তম ছক্কা মেরেই ভারতকে এশিয়া কাপ জেতালেন এম এস ধোনি। ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অধিনায়কের চার ঠিক ১৩০০টি।