বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। টেস্টে দুই দেশের প্রথম দেখা ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে। এরপর সাতটি সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে শুধু একটি সিরিজই ছিল তিন টেস্টের। আরেকটি টেস্ট সিরিজ শুরুর আগে ফিরে দেখা যাক দুই দেশের টেস্ট ইতিহাস—

গল ২০১৩: তৃতীয় দিন শেষে এই ছবি বলছিল, বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিটি করবেন মোহাম্মদ আশরাফুলই। কিন্তু পরদিন তিনি ১৯০ রানে আউট। প্রথম ডাবল সেঞ্চুরিটি করলেন মুশফিকুর রহিম
গল ২০১৩: তৃতীয় দিন শেষে এই ছবি বলছিল, বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিটি করবেন মোহাম্মদ আশরাফুলই। কিন্তু পরদিন তিনি ১৯০ রানে আউট। প্রথম ডাবল সেঞ্চুরিটি করলেন মুশফিকুর রহিম

টেস্টে মুখোমুখি
ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা ড্র
মোট ১৬ ০ ১৪ ২
শ্রীলঙ্কায় ১০ ০ ৯ ১
৬৩৮ ও ৬২
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন দলীয় ইনিংস দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বোচ্চ ইনিংসটা ২০১৩ সালে গলে ও সর্বনিম্ন ইনিংসটা ২০০৭ সালে কলম্বোর পি সারায় পায় বাংলাদেশ।
৭৩০/৬ ডি.
সর্বোচ্চ দলীয় ইনিংসটা শ্রীলঙ্কার, ২০১৪ সালে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে। একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি ছিল ইনিংসে।
সবচেয়ে বেশি রান
বাংলাদেশের সেরা তিন
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
মোহাম্মদ আশরাফুল ১৩ ২৬ ১০৯০ ১৯০ ৪৫.৪১ ৫/১
মুশফিকুর রহিম ৯ ১৬ ৫৮২ ২০০ ৪১.৫৭ ১/৩
হাবিবুল বাশার ১০ ২০ ৪৭৪ ৮৪ ২৩.৭০ ০/৩
শ্রীলঙ্কার সেরা তিন
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
কুমার সাঙ্গাকারা ১৫ ২১ ১৮১৬ ৩১৯ ৯৫.৫৭ ৭/৭
মাহেলা জয়াবর্ধনে ১৩ ১৭ ১১৪৬ ২০৩* ৭৬.৪০ ৫/২
তিলকরত্নে দিলশান ১১ ১৫ ১০০৮ ১৬৮ ৭২.০০ ৪/৪
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশের সেরা তিন
ম্যাচ ওভার উইকেট সেরা গড় ৫/১০
শাহাদাত হোসেন ১০ ২৫৬.৩ ২৪ ৫/৮৬ ৪৬.২০ ১/০
সাকিব আল হাসান ৫ ২৩৩.৪ ২০ ৫/৭০ ৪১.৮০ ২/০
সৈয়দ রাসেল ৫ ১২২.৫ ১২ ৪/১২৯ ৩৮.৬৬ ০/০

শ্রীলঙ্কার সেরা তিন
ম্যাচ ওভার উইকেট সেরা গড় ৫/১০
মুত্তিয়া মুরালিধরন ১১ ৪৫২.০ ৮৯ ৬/১৮ ১৩.৩৭ ১১/৪
দিলহারা ফার্নান্ডো ৮ ১৭৪.০ ২৮ ৫/৬০ ১৯.২৮ ১/০
লাসিথ মালিঙ্গা ৭ ১৬২.০ ২৭ ৪/২৫ ২৪.৮১ ০/০
জুটির রেকর্ড
১ম ১৪৪ আতাপাত্তু-জয়াসুরিয়া শ্রীলঙ্কা কলম্বো ২০০১
২য় ২৩২ শামসুর-ইমরুল বাংলাদেশ চট্টগ্রাম ২০১৪
৩য় ৩১১ সাঙ্গাকারা-জয়াবর্ধনে শ্রীলঙ্কা ক্যান্ডি ২০০৭
৪র্থ ১৫০ সাঙ্গাকারা-ডি সিলভা শ্রীলঙ্কা কলম্বো ২০০২
৫ম ২৮০ সামারাবীরা-দিলশান শ্রীলঙ্কা কলম্বো ২০০৫
৬ষ্ঠ ১৯১ আশরাফুল-মুশফিক বাংলাদেশ কলম্বো ২০০৭
৭ম ২২৩* প্রসন্ন জয়াবর্ধনে-ভাস শ্রীলঙ্কা কলম্বো ২০০৭
৮ম ১০০ সাঙ্গাকারা-মেন্ডিস শ্রীলঙ্কা চট্টগ্রাম ২০১৪
৯ম ৪২ থারাঙ্গা-মালিঙ্গা শ্রীলঙ্কা বগুড়া ২০০৬
১০ম ৬৪ চারিতা বুধিকা-চামিলা গামাগে শ্রীলঙ্কা কলম্বো ২০০২

২৪
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট লড়াইয়ের সর্বনিম্ন ২৪টি দলীয় স্কোরই বাংলাদেশের। এর চারটিতে ১০০-এর নিচে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার সর্বনিম্ন ২৯৩, ২০০৮ সালে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে।
৮
শ্রীলঙ্কার কাছে আট ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ সাতবার ইনিংস ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

২০০
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিও। ২০১৩ সালে গল টেস্টে মুশফিকুর রহিমের কীর্তি।
১০৯০
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মোহাম্মদ আশরাফুলের রান। বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যানের নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে হাজার রান নেই।
৫
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিও আশরাফুলের। তাঁর ছয় টেস্ট সেঞ্চুরির পাঁচটিই শ্রীলঙ্কার বিপক্ষে।
৩১৯
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস কুমার সাঙ্গাকারার, ২০১৪ সালে চট্টগ্রামে।
৭/৮৯
ইনিংস–সেরা বোলিং রঙ্গনা হেরাথের
২০১৩ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
৪৯৯
সিরিজে সবচেয়ে বেশি রান কুমার সাঙ্গাকারার, ২০১৪ সালে বাংলাদেশ সফরে।
২৬
সিরিজে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের, ২০০৭ সালে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে।
২৯
সবচেয়ে বেশি ডিসমিসাল শ্রীলঙ্কার প্রসন্ন জয়াবর্ধনের। ১৫ ডিসমিসাল নিয়ে বাংলাদেশের সেরা খালেদ মাসুদ।
১৭
সবচেয়ে বেশি ক্যাচ মাহেলা জয়াবর্ধনের। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ শাহরিয়ার নাফীসের (৮)।