বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স যেন পণ করেই নামছেন এবার, জুটি বাঁধলেই সেঞ্চুরি! পরশু রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ১৫৫ রানের জুটি গড়েছেন দুজন। আইপিএলের এ আসরে এটি তাঁদের তৃতীয় সেঞ্চুরি জুটি, সেটিও মাত্র ৪ ম্যাচে! প্রথম ম্যাচেই অবশ্য সবচেয়ে বড় জুটিটি গড়েছেন দুজন। সেদিন মুস্তাফিজের হায়দরাবাদের বিপক্ষে ১৫৭ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) এই জুটি। দুজনের এমন জুটি দেখতে অবশ্য অভ্যস্ত হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জুটি তো এ দুজনেরই। আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ানসের বোলারদের নাকের জল চোখের জল এক করে দিয়ে ২১৫ রানের অপরাজিত জুটি গড়েছিলেন কোহলি-ডি ভিলিয়ার্স।
টি-টোয়েন্টির জুটিতে সর্বোচ্চ রান
২১৫*
বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্স
আরসিবি
বিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ানস
সাল: ২০১৫
২০৬
অ্যাডাম গিলক্রিস্ট-শন মার্শ
কিংস ইলেভেন
বিপক্ষ: আরসিবি
সাল: ২০১১
২০৪*
ক্রিস গেইল-বিরাট কোহলি
আরসিবি
বিপক্ষ: দিল্লি ডেয়ারডেভিলস
সাল: ২০১২
২০২*
মনপ্রীত জুনেজা-আব্দুলাহাদ মালেক
গুজরাট
বিপক্ষ: কেরালা
সাল: ২০১৩
২০১
পিটার ইনগ্রাম-জেমি হাউ
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট
বিপক্ষ: ওয়েলিংটন
সাল: ২০১২