বাকি রইল শুধু ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেমন কোনো চমক ছাড়াই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড ও পাকিস্তান। কাল সকালে ইংল্যান্ড ও রাতে পাকিস্তান ১৫ সদস্যের দল ঘোষণা করে। গতকালই ছিল চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ দিন। এই প্রতিবেদন লেখা সময় দল ঘোষণা বাকি ছিল শুধু ভারতের। ভারতের হিন্দুস্তান টাইমস অবশ্য কাল সকালে জানিয়েছে, আইসিসির বোর্ড মিটিং শেষে ২৭ এপ্রিল দল ঘোষণা করবে বিসিসিআই।
ইংল্যান্ড দলে বলার মতো ঘটনা হাঁটুর চোট থেকে সেরে ওঠা পেসার মার্ক উডের ফেরা। পাকিস্তান ফিরিয়েছে উমর আকমল ও সাবেক অধিনায়ক আজহার আলীকে।
ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, হাসান আলী ও শাদাব খান।