বাজিমাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জশ হ্যাজলউডের মাথায় কাল টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন গ্লেন ম্যাকগ্রা। লক্ষ্য পূরণ হলো তরুণ পেসারের, স্বপ্ন পূরণ হলো তাঁর বাবার। আর কাঁড়ি কাঁড়ি ডলার জিতে গেলেন বাবার বন্ধুরা! জশের বয়স তখন ১৫, ছিলেন ইংল্যান্ডে। ২০০৫ সালে জশের বাবা ট্রেভর হ্যাজলউডের বন্ধুরা বাজি ধরেছিলেন, বয়স ৩০ হওয়ার আগেই টেস্ট খেলবেন জশ। বাজির দর ছিল ৫০০-১! ১০০ ডলার করে বাজি ধরেছিলেন জশের বাবার বন্ধুরা, ৯ বছর পর বাজিতে জিতে প্রত্যেকে এখন পাচ্ছেন ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা! ব্রিসবেন কুরিয়ার মেল-এর কাছে ঘটনা স্বীকার করেছেন জশের বাবা। আর করছেন আফসোস, ‘ইশ্, আমিও যদি তখন ১০০ ডলার বাজি ধরতাম!’ এএফপি।