বাটকে নিয়ে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান বাট
সালমান বাট

নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আমিরের ক্রিকেটে ফেরা নিয়েও  দুভাগে ভাগ হয়ে পড়েছিল ক্রিকেটবিশ্ব। সালমান বাটের ক্ষেত্রেও সম্ভবত একই ব্যাপার ঘটতে যাচ্ছে। এক পক্ষ বলছে পাকিস্তানের বাঁহাতি ওপেনারকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, অন্য পক্ষ বলছে মোটেই উচিত নয়।

পাকিস্তানের ফাস্ট বোলিং কিংবদন্তি ও সাবেক কোচ ওয়াকার ইউনুস প্রথম দলে। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানো সালমান বাট আবারও ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। ৩২ বছর বয়সীকে পাকিস্তান দলেও দেখতে চান ওয়াকার, ‘ও শাস্তি কাটিয়েছে। অনেক ভালোও খেলছে। ব্যক্তিগতভাবে মনে করি, সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত।’

তবে সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মাইক হাসি দাঁড়িয়েছেন বিরুদ্ধে। আমিরের ফেরার সঙ্গে তুলনা টেনে ‘মিস্টার ক্রিকেট’ বলেছেন, ‘কেউ হয়তো বলবেন, ও নিষেধাজ্ঞা কাটিয়েছে, আমিরের মতো ওকেও ফিরতে দেওয়া উচিত। কিন্তু মনে রাখতে হবে, আমির তখন ছিল ১৭ বছরের বালক, যাকে বাটই বাজে কাজটা করতে প্ররোচিত করেছিল। আমিরের জন্য আমার সমবেদনা ছিল। কিন্তু সালমান বাট? ওকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে ভালো লাগবে না আমার।’ ডেকান ক্রনিকল, ক্রিকইনফো।