বাটলারই পাচ্ছেন টেস্ট ক্যাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাসের মধ্যেই তাহলে টেস্ট ক্রিকেটের জন্য তৈরি হয়ে গেলেন জস বাটলার! শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর গত ৩১ মে অ্যালিস্টার কুক বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য এখনো তৈরি নয় বাটলার।’ সেই বাটলারই এখন ভরসা ইংল্যােন্ডর। একিলিসে অস্ত্রোপচারের পর স্বেচ্ছানির্বাসনে যাওয়া ম্যাট প্রায়রের জায়গায় ডাকা হয়েছে বাটলারকে। রোজ বোলে রোববার থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টেই টেস্ট ক্যাপ পাচ্ছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। এএফপি।