বাটলারের রেকর্ডে ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জশ বাটলারের ব্যাটেই হার শ্রীলঙ্কার। ছবি: এএফপি।
জশ বাটলারের ব্যাটেই হার শ্রীলঙ্কার। ছবি: এএফপি।

ইংল্যান্ডের মাটিতে এই সফরটা ভুলেই যেতে চাইবে শ্রীলঙ্কা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সাফল্য নেই কোনোটিতেই। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও কাল সাউদাম্পটনে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেছে সফরকারীরা।
টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪০ রানে অলআউট শ্রীলঙ্কা। সর্বোচ্চ ২৬ রান ধানুষ্কা গুনারত্নের। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ক্রিস জর্ডান ও লিয়াম ডসন। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জশ বাটলারের ৭৩* আর এউইন মরগানের ৪৭ রানে ২ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ৪৯ বলে ৩টি চার ও ৪টি ছয়ে সাজানো বাটলারের ইনিংস​টি ইংল্যান্ডের টি-টোয়েন্টি রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছে। টি​-টোয়েন্টিতে ওপেনার হিসেবে​ প্রথম ​ইনিংসেই কোনো ইংলিশ ব্যাটসম্যানের এটিই প্রথম ফিফটি।