প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটা বড়সড় কক্ষ, সঙ্গে ছয়টা বাথরুম। ফায়ারপ্লেস, সুইমিংপুলসহ বিলাসী অনেক বন্দোবস্তই আছে। তবে ব্রেন্ডন ম্যাককালাম আর এসব উপভোগ করতে পারবেন না। ক্রাইস্টচার্চে নিজের বিলাসবহুল বাড়িটা বিক্রি করে দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট অধিনায়ক। বাড়িটার মালিক অবশ্য ম্যাককালাম একা নন, তাঁর আইনজীবী গার্থ গ্যালওয়েরও ভাগ আছে। নিলামে তোলার পর বাড়িটার দাম ওঠে ৩৩ লাখ ডলারের বেশি। ২০১১ সালে ৩৫ লাখ ডলার দিয়ে এটি কিনেছিলেন ম্যাককালাম ও তাঁর স্ত্রী। সেই হিসাবে দামটা যত ওঠার কথা ছিল, তার কাছাকাছিই উঠেছে। নতুন মালিকও নাকি বাড়িটা পেয়ে দারুণ খুশি। কিন্তু হঠাৎ বিক্রি করে দিলেন কেন ম্যাককালাম? কারণটা জানা যায়নি। ইয়াহুডটকম।