বাদ পড়লেন ম্যাডিনসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার-সেরা ইনিংসও বাঁচাতে পারল না নিক ম্যাডিনসনকে। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দল থেকে বাদই পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে অভিষেক ম্যাডিনসনের। রেনশ-হ্যান্ডসকম্বরা প্রত্যাশা মেটালেও ব্যর্থতাই সঙ্গী হয়েছে ম্যাডিনসনের। কাল শেষ হওয়া মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসের ২২ রানই যে তিন ম্যাচের ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ ইনিংস। আগের দুই টেস্টের তিন ইনিংসে মাত্র ৫ রান করেছিলেন ম্যাডিনসন। সিডনির তৃতীয় টেস্টের ১৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ ও অ্যাশটন অ্যাগার। ক্রিকইনফো।