বাদ পড়লেন হরভজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিলেন ভারতের বোলিংয়ের প্রাণভোমরা। ২০০১ সালে তিন টেস্টে ৩২ উইকেট নিয়ে তো একাই ধসিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। অফ স্পিনের দুর্দান্ত সেই ধার অনেক আগেই হারিয়েছেন হরভজন সিং। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুই টেস্টে মাত্র ৪ উইকেট পাওয়ার পর বাদ পড়লেন টেস্ট দল থেকে। এতে তাঁর ক্যারিয়ার হয়তো শেষই হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে হরভজনের জায়গায় নেওয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

 ২৯ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসার আগে দুঃসংবাদই সঙ্গী হলো হরভজন সিংয়ের। বয়স হয়ে গেছে ৩৫। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর প্রায় দুই বছর ব্রাত্য ছিলেন ভারতীয় দলে। তখন মনে হচ্ছিল আর বোধ হয় ফেরা হবে না ১০২ টেস্টে ৪১৭ উইকেট নেওয়া হরভজনের। সেই তিনিই যখন বাংলাদেশ সফরের দলে ফিরলেন, মনে হয়েছিল ক্যারিয়ার পুনরুজ্জীবনের সুযোগটা পেলেন। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নিষ্প্রভ থাকা হরভজন আবারও জায়গা হারালেন। রঞ্জি ট্রফিতে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তাঁর জায়গায় দলে এসেছেন রবীন্দ্র জাদেজা।

চার টেস্টের সিরিজের প্রথমটি ৫ নভেম্বর শুরু হবে চণ্ডীগড়ে। ক্রিকইনফো।

প্রথম দুই টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা।