বাদ পড়েছেন শামসুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা শামসুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে খেললেন ১০৬ রানের ঝলমলে এক ইনিংস। বাংলাদেশি ওপেনার দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৫।
ক্যালেন্ডারের পাতা বছর না ঘুরতেই আবার চট্টগ্রামে টেস্ট। কিন্তু বাংলাদেশ দল খেলতে যাচ্ছে শামসুরকে ছাড়াই। বাজে ফর্মের কারণে কাল ঘোষিত তৃতীয় টেস্টের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান । তাঁর জায়গায় দলে ঢুকেছেন ইমরুল কায়েস। বাংলাদেশ দলে পরিবর্তন এই একটাই। ১২ নভেম্বর শুরু হবে তৃতীয় টেস্ট।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে ৪ ইনিংসে ১৯৩ রান করা শামসুর পরের চার টেস্টের আট ইনিংসে করেছেন সাকল্যে ১১২ রান। সর্বশেষ আট ইনিংসে একবারও ৪০ ছুঁতে না পরা শামসুর খুলনায় দুই ইনিংসে করেছেন ২ ও ২৩ রান।