বাদ সাকিবের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ওভারে ২৮ রান দিয়ে কোনো উইকেট নেই। ব্যাট হাতে ১ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২২ রান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে কাল নিজের সেরাটা দিতে পারলেন না সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে বিদায় নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনিগেডসও। প্রথমে ব্যাট করে স্ট্রাইকার্স করে ৫ উইকেটে ১৬৬। রেনিগেডস ২০ ওভারে করে ৭ উইকেটে ১৪৪ রান। ক্রিকইনফো।