বাদই পড়লেন ফিঞ্চ-বেইলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারন ফিঞ্চ আর জর্জ বেইলির ব্যাটে অনেক দিন ধরেই রানখরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে সেটা উঠেছিল চরমে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাই জায়গাই হলো না তাঁদের। ১৪ জনের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও ব্যাটসম্যান ক্রিস লিন।
ব্রিসবেনে অস্ট্রেলিয়া-পাকিস্তান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি হবে ১৩ জানুয়ারি।
সূত্র: ক্রিকইনফো।