বাপ-বেটার ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের প্রথম যুগে এমনটা মাঝেমধ্যে দেখা যেত, বাপ-বেটা একই সঙ্গে খেলছেন এক দলে। পরশু সেই হারানো যুগের স্বাদটা পাওয়া গেল স্যাবাইনা পার্কে। যখন জ্যামাইকার বিপক্ষে ব্যাটিংয়ে নামলেন ৪২ বছর বয়সী শিবনারায়ণ চন্দরপল। উইকেটে আগেই ছিলেন তাঁর ছেলে ২০ বছরের ত্যাগনারায়ণ! ওপেনিংয়ে নামা ত্যাগনারায়ণ ৫৮ রান করে ফেরার আগে বাবার সঙ্গে ৩৮ রানের জুটিও গড়েছেন। সিনিয়র চন্দরপল (৫৭) অবশ্য দলকে লিড এনে দিয়ে তারপর মাঠ ছেড়েছেন। ব্যস, হয়ে গেল প্রথম শ্রেণির ম্যাচে একই ইনিংসে বাপ-বেটার ফিফটি! ক্রিকইনফো।