বাবা ডি ভিলিয়ার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি খেলেই ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। গত পরশু শেষ হয়েছে অপেক্ষার, পুত্রসন্তানের বাবা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। হাসপাতালে ডি ভিলিয়ার্স পরিবারের এই ছবিটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুক-টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, মা-ছেলে দুজনেই সুস্থ আছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পড়ে গেছে অভিনন্দনের হিড়িক। একজন রসিকতা করে বলেছেন, ‘বাবাকে ছাড়িয়ে যেতে হলে ছেলেকে ৭ বলে সেঞ্চুরি করতে হবে ও আরও ১৪টি খেলা শিখতে হবে!’