বাবা ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের অর্থ এখন অনেকটাই বদলে গেছে মহেন্দ্র সিং ধোনির কাছে। বেঁচে থাকার মানেটাই অন্য রকম হয়ে গেছে ভারত অধিনায়কের। কিন্তু ৩৩ বছর বয়সে এসে কোন জাদুমন্ত্রবলে ধোনির এই বদলে যাওয়া? সেই জিয়নকাঠির নাম জিভা, ধোনির আড়াই মাস বয়সী শিশুকন্যা। বিশ্বকাপের ঠিক এক সপ্তাহ আগে ধোনি খবর পেয়েছিলেন, স্ত্রী সাক্ষীর কোল আলো করে এসেছে ফুটফুটে এক মেয়ে। এরপরের প্রতিটি দিনই কেটেছে অসহ্য প্রতীক্ষায়, ধোনি সেটা নিজেই স্বীকার করেছেন, ‘জন্ম নেওয়ার অনেক দিন পর আমি ওকে দেখেছি। ওই সময়টা ছিল খুব কঠিন।’ ক্রিকেটের চেয়েও ভারত অধিনায়কের কাছে এ মুহূর্তে জিভাই সবচেয়ে বড় সত্য, ‘আমি ভারতের হয়ে খেলছি নাকি চেন্নাইতে খেলছি তাতে ওর কিছু আসে যায় না। যখন ওর ইচ্ছা হয়, ও কাঁদে। এটা অসাধারণ একটা অনুভূতি।’ এনডিটিভি।