প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেও বুঝতে পারছিলেন, সিরিজের মাঝখানে দল ছেড়ে যাওয়া ঠিক হচ্ছে না। আবার দায়িত্বশীল স্বামী হিসেবেও তো একটা পিছুটান থাকে! শেষ পর্যন্ত সেই পিছুটানেই ইংল্যান্ডে উড়ে গেলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। স্ত্রীর কোলজুড়ে আসবে দ্বিতীয় সন্তান। এ সময় তাঁর পাশে থাকাটাকেই যুক্তিসঙ্গত মনে করেছেন তিনি। সে জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে পরশু রাতে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে হ্যালসল উড়ে গেছেন সাসেক্সে। সেখানে অবশ্য খুব বেশি দেরি করবেন না তিনি। সন্তান ভূমিষ্ঠ হলেই ২৪ নভেম্বর ফিরে আসার কথা তাঁর ঢাকায়। চট্টগ্রামের প্রথম দুই ওয়ানডের আগে তাই ফিল্ডিং কোচকে পাচ্ছে না বাংলাদেশ দল।