বাবা হলেন এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির খবর জানিয়েছেন এই দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির খবর জানিয়েছেন এই দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম
প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক।

প্রথমবারের মতো বাবা হলেন ক্রিকেটার এনামুল হক। এনামুল ও তাঁর স্ত্রী ফারিয়া ইরার ঘর আলো করে আজ এসেছে কন্যা সন্তান। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এনামুলের স্ত্রী।
এনামুল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবর জানিয়েছেন সবাইকে। দোয়া চেয়েছেন কন্যা সন্তানের জন্য, 'কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের 'বেবি গার্ল'-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন।'

বাবা এনামুল নিজের সন্তানের মুখ দেখার আনন্দ লুকিয়ে রাখতে পারেননি, 'জীবনটা আগে কখনো এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কী অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছ! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।'