বাবার পথেই দ্রাবিড়-পুত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা রাহুল দ্রাবিড় যে চূড়ায় উঠেছেন, সেখানে পৌঁছতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। ছেলে সেখানে যেতে পারবে কি না সময়ই বলে দেবে। তবে ১০ বছর বয়সী সামিত দ্রাবিড় কিন্তু সেই আভাসই দিচ্ছে। বেঙ্গালুরুর অনূর্ধ্ব-১৪ বছর বয়সীদের একটি ক্রিকেট প্রতিযোগিতায় দুর্দান্ত এক সেঞ্চুরি করে সামিত জানান দিয়েছে, সে বাবার পথেই আছে।
বেঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেট ক্লাবের (বিইউসিসি) হয়ে সামিতের ১২৫ রানের ইনিংসে ছিল ১২টি চার। এই সেঞ্চুরি টাইগার কাপের ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের বিপক্ষে ম্যাচে বিইউসিসিকে এনে দিয়েছে বড় এক জয়। এটাই কিন্তু সামিতের প্রথম সাফল্য নয়। গত বছরও একটি অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতায় সামিতের ছিল দুর্দান্ত তিনটি ফিফটি। গোপালান ক্রিকেট চ্যালেঞ্জে সামিত পায় ‘সেরা ব্যাটসম্যানের’ পুরস্কার। টাইমস অব ইন্ডিয়া।