একটি-দুটি নয়, কাল বেনোনির উইলোমুর পার্কে তিন-তিনটি ক্যাচ ছেড়েছেন আয়ারল্যান্ডের ফিল্ডাররা। এই তিনটির মধ্যে সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করার জন্যই সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে তাদের। ১ রানে পিটার চেজের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার টেম্বা বাভুমা। দ্বিতীয় স্লিপে কেভিন ও’ব্রায়েনের মুঠো গলে বেরিয়ে গেছে ক্যাচটি। ফল, এরপর আরও ১১২ রান যোগ করে ইতিহাসের অংশ হয়েছেন এই ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত বাভুমা। এর আগে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন ১১ জন। প্রথমে ব্যাট করে ৩৫৪ রানের পাহাড়ে ওঠা দক্ষিণ আফ্রিকা একমাত্র ওয়ানডেটা জিতে নিয়েছে ২০৬ রানে।
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি
১০৩ ডেনিস অ্যামিস
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১৯৭২
১৪৮ ডেসমন্ড হেইন্স
ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ১৯৭৮
১১৫* অ্যান্ডি ফ্লাওয়ার
জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা, ১৯৯২
১০২* সেলিম এলাহি
পাকিস্তান-শ্রীলঙ্কা, ১৯৯৫
১২২* মার্টিন গাপটিল
নিউজিল্যান্ড-ও. ইন্ডিজ, ২০০৯
১২৪ কলিন ইনগ্রাম
দ. আফ্রিকা-জিম্বাবুয়ে, ২০১০
১০৮* রব নিকোল
নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে, ২০১১
১১২ ফিলিপ হিউজ
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, ২০১৩
১০৬ মাইকেল লাম্ব
ইংল্যান্ড-ও. ইন্ডিজ, ২০১৪
১২৪* মার্ক চ্যাপম্যান
হংকং-আমিরাত, ২০১৫
১০০* লোকেশ রাহুল
ভারত-জিম্বাবুয়ে, ২০১৬
১১৩ টেম্বা বাভুমা
দ. আফ্রিকা-আয়ারল্যান্ড, ২০১৬