বার্নসকে ছাড়িয়ে অ্যান্ডারসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে ইয়ান বোথামকে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে ৪৮৭ উইকেট নেওয়া সেই অ্যান্ডারসন এবার আরেকটি রেকর্ডে পেছনে ফেললেন সিডনি বার্নসকে। ওল্ড ট্রাফোর্ডে কাগিসো রাবাদার উইকেটটি ছিল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যান্ডারসনের ৮৪তম। এই উইকেটটি নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ইংলিশ বোলার হয়ে গেছেন অ্যান্ডারসন। ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭ ম্যাচ খেলেই ৮৩ উইকেট নিয়েছিলেন বার্নস। রেকর্ড ভাঙতে অ্যান্ডারসনকে খেলতে হলো ২৪ ম্যাচ। ২৪ ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১৩০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন।