বার্নহামের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল নামিবিয়ার বিপক্ষে ১০৯ রান করেছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাক বার্নহাম। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। এই এক ইনিংস দিয়েই দুটি রেকর্ড ছুঁয়েছেন বার্নহাম। যুব বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সব মিলিয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি এত দিন ছিল ভারতের শিখর ধাওয়ানের একক সম্পত্তি। এক যুগ আগে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপেই ধাওয়ান করেছিলেন ৩টি সেঞ্চুরি। গতকাল সেই রেকর্ড ছুঁলেন বার্নহাম। ইংলিশ এই ব্যাটসম্যান ৫ ম্যাচে ৩ সেঞ্চুরিতে করেছেন ৪১৮ রান। বার্নহামের সামনে এখন এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার সুযোগ। ২০০৪ সালের ওই বিশ্বকাপেই ধাওয়ান করেছিলেন ৫০৫ রান। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবেন বার্নহাম তখন নতুন রেকর্ড গড়তে ৮৮ রান দরকার হবে তাঁর।