বার্মিংহামের হোটেলে অবরুদ্ধ কোহলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের সন্ত্রাসী হামলার পর কোহলিদের জন্য বাড়তি নিরাপত্তা। ছবি: এএফপি
লন্ডনের সন্ত্রাসী হামলার পর কোহলিদের জন্য বাড়তি নিরাপত্তা। ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির মহারণের আগে হোটেলে অবরুদ্ধ ভারতীয় ক্রিকেট দল। বার্মিংহামের যে হোটেলটিতে কোহলি-অশ্বিনরা অবস্থান করছেন, সেখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হোটেল থেকেও কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। লন্ডনে গত রাতের সন্ত্রাসী হামলার পর বাড়তি নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, হোটেলের আশপাশে যানবাহন চলাচলও বেশ অনেকক্ষণ নিয়ন্ত্রণ করা হয়।


গতকাল শনিবার রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুতগতির একটি ভ্যান তুলে দেয় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী বারো মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এই হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন তিন সন্ত্রাসী।