বাসায় ফিরেছেন সোহরাওয়ার্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার আবাহনীর বিপক্ষে সোহরাওয়ার্দীর আঘাত পেয়ে মাঠ ত্যাগের মুহূর্ত। ছবি: প্রথম আলো।
শনিবার আবাহনীর বিপক্ষে সোহরাওয়ার্দীর আঘাত পেয়ে মাঠ ত্যাগের মুহূর্ত। ছবি: প্রথম আলো।

অ্যাপলো হাসপাতালের নিওরো বিভাগের নিবিড় পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা থাকার পর গতকাল রোববার বাসায় ফিরেছেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। তবে আপাতত মাঠে নামা হচ্ছে না তাঁর। চিকিৎসকেরা এক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন তাঁকে।

মিরপুরে গত শনিবার আবাহনীর পেসার তাসকিনের বাউন্সারে হেলমেটের নিচে ঘাড়ে আঘাত পান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান সোহরাওয়ার্দী। তবে সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে মারাত্মক কোনো চোট ধরা পড়েনি। বিসিবির চিকিৎসক মনিরুল আমিন জানিয়েছেন, সোহরাওয়ার্দী শঙ্কামুক্ত। তিনি ভালো আছেন।