প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা নিয়ে হইচই তুলেছিলেন শচীন টেন্ডুলকারের ভক্তরা। কেউ কেউ ফেসবুক-টুইটারে মারিয়া শারাপোভাকে নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি। কিন্তু এটাই যে বাস্তবতা সেটি বলছেন টেন্ডুলকার। গত উইম্বলডনে ‘রয়্যাল বক্সে’ বসে শারাপোভার ম্যাচ দেখেছিলেন টেন্ডুলকার। ম্যাচ শেষে রুশ টেনিস তারকাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি টেন্ডুলকারকে চেনেন কি না। শারাপোভার উত্তর ছিল ‘না’। টেন্ডুলকার-ভক্তরা তাতে মনে ব্যথা পেলেও এ নিয়ে মোটেও অসম্মানিতবোধ করেননি শচীন টেন্ডুলকার নিজে। জানিয়েছেন, তাঁর নাম শারাপোভার না জানাটাই স্বাভাবিক কারণ, রাশিয়ায় ক্রিকেটের চল নেই, ‘তার বক্তব্যে অসম্মানের কিছু নেই। কারণ সে ক্রিকেট দেখে না।’ এই না হলে বাস্তববাদী টেন্ডুলকার! এনডিটিভি।