বাহুতে কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের দিনই অনেকের চোখে পড়েছে ব্যাপারটা। অবশ্য নিউজিল্যান্ড যেভাবে আত্মসমর্পণ করে চলছিল, ক্রিকেট রেখে মাঠের অন্য সব দিকে তাকানোরও ঢের সময় পেয়েছেন দর্শকেরা। তাতে সবার নজর কেড়েছেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। হাতে কালো রঙের একটা ঢাল পরে নেমেছিলেন এই অস্ট্রেলিয়ান। ব্যাপারটার মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ভাব থাকতে পারে। তবে মার্ভেল কমিকসের সেই সুপারহিরো হওয়ার সাধ নয়, আসলে ব্যাটসম্যানের ব্যাট হয়ে হঠাৎ ধেয়ে আসা বল থেকে নিজেকে বাঁচাতেই এমন ঢাল পরে মাঠে নেমেছিলেন অক্সেনফোর্ড। নামও আছে এর—ফোরআর্ম শিল্ড। যে হাত সংকেত দেওয়ার কাজে কম লাগে, সেটিতেই সাধারণত এটি পরা হয়। ওয়ান ইন্ডিয়া।