বিকেএসপিতে 'জিয়া-ঝড়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমান: ১০৩
জিয়াউর রহমান: ১০৩

টস জিতে ব্যাটিং নিয়ে ১৯৭ রানে অলআউট জিয়ার শেখ জামাল। জিয়ার পরে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন দলের ১০ নম্বর ব্যাটসম্যান মাহমুদুল হক। মোহামেডানের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪৯ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার। ১৯৮ রানের লক্ষ্যটা ৩০.২ ওভারেই তুলে নেয় মোহামেডান। ওপেনার শামসুর রহমান করেছেন সর্বোচ্চ ৫৯।

পাশের মাঠে পুরো ৫০ ওভার ব্যাটিং করে দোলেশ্বরের রান ৯ উইকেটে মাত্র ১৮৯। চারে নেমে সর্বোচ্চ ৫৭ করেছেন মার্শাল আইয়ুব। মার্শালের প্রায় দুই ঘণ্টা স্থায়ী ৮৩ বলের ইনিংসে বাউন্ডারি মাত্র একটি। ৪২ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার পেসার আবু জায়েদ।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করা আবাহনী ২০ রানে হারায় প্রথম উইকেট। এবারের লিগে সবচেয়ে বেশি রানের মালিক লিটন দাস ফিরেছেন মাত্র ৯ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ১৩২ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাদমান ইসলাম ও সাইফ হাসান। ৭৮ বলে ৬৫ রান সাদমানের, সাইফ ৮০ রান করেছেন ৯৭ বলে। ৬ রানের মধ্যে এ দুজনের বিদায়ের পর বাকি ৩২ রান তুলে নেন নাজমুল হোসেন ও মোহাম্মদ মিঠুন। টানা ছয় ম্যাচ জেতার পর কালই প্রথম হারল দোলেশ্বর।

ফতুল্লায় সারা দিনে খেলা হয়েছে মাত্র ৪ বল। বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচ শুরু না হতেই আবার বৃষ্টি। প্রথম বলেই উইকেট হারানো প্রাইম ব্যাংক তখনো কোনো রান তুলতে পারেনি। ম্যাচটি এই অবস্থা থেকেই শুরু হবে আজ।

দোলেশ্বর: ৫০ ওভারে ১৮৯/৯ (মার্শাল ৫৭, ইমতিয়াজ ২৭; জায়েদ ৩/৪২, শর্মা ২/৩০, সাইফউদ্দিন ২/৩১)। আবাহনী: ৩৬.৩ ওভারে ১৯৩/৩ (সাইফ ৮০, সাদমান ৬৫; হাবিবুর ২/৬৬)।

ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।

শেখ জামাল: ৪৫ ওভারে ১৯৭ (জিয়া ১০৩, মাহমুদুল ২২*; তাইজুল ৩/৪৯, শুভাশিস ২/২৫, সাজেদুল ২/৩৭)। মোহামেডান: ৩০.২ ওভারে ২০১/৫ (শামসুর ৫৯, শর্মা ৩৮, সৈকত ৩৭, রনি ৩২; ইলিয়াস সানি ২/৪৮)।

ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্যম্যাচ: জিয়াউর রহমান।