বিকেলটা যখন বিষণ্ন হয়ে উঠল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের এ উল্লাসটা দিনের শেষ ভাগ পর্যন্ত সঙ্গী হলো না বাংলাদেশের। ছবি: শামসুল হক
সাকিবের এ উল্লাসটা দিনের শেষ ভাগ পর্যন্ত সঙ্গী হলো না বাংলাদেশের। ছবি: শামসুল হক

অস্ট্রেলিয়ার রান তখনো এক শ হয়নি। টিভি পর্দায় এক শিশুর দেখা মিলল। মাঠের দিকে পিঠ দেখিয়ে অঘোরে ঘুমোচ্ছিল সে। ঘুম সম্ভবত পেয়ে বসেছিল পুরো গ্যালারিকেই। সারা দিন গর্জন করা গ্যালারি থেকে ভেসে আসছিল না কোনো উল্লাসধ্বনি। কেমন যেন বিষণ্ন একটা ভাব! তবে কি বাংলাদেশ টেস্টটা হেরেই গেল! এখনই সে কথা বলা না গেলেও ২৬৫ রানের লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়া যে এগিয়ে গেছে অনেকটা পথই। ২ উইকেটে ১০৯ রান তুলে জয় থেকে আর মাত্র ১৫৬ রান দূরে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষের এ ম্যাচ অনেক দিক দিয়েই মনে করিয়ে দিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচের কথা। দুই দলেরই রানের জন্য হাপিত্যেশ করা। স্পিনারদের দাপটের পর দর্শকের হতাশার দৃশ্যেও তাই মিল ছিল। ২৭৩ রানের লক্ষ্যে নেমে বিনা উইকেটেই এক শ করে ফেলেছিল ইংল্যান্ড। সেদিনের দুপুরটাও কেমন যেন বিষণ্ন হয়ে উঠেছিল মিরপুরের গ্যালারিতে। কিন্তু মিরাজের এক বল সব বদলে দিয়েছিল। বেন ডাকেটের সেই আউটে কণ্ঠ খুঁজে পেয়েছিল মিরপুরের গ্যালারি। ৬৪ রানের মধ্যে ১০ উইকেট তুলে নিয়ে বাংলাদেশও জিতে নিয়েছিল সে ম্যাচ।
আজও মিরাজ সে আশা জাগিয়েছিলেন। ম্যাট রেনশকে দলীয় ২৮ রানে বিদায় করলেন বাংলাদেশি অফ স্পিনার। এক রানের ব্যবধানে বিদায় নিলেন উসমান খাজা, সেটা এসেছে সাকিবের ঘূর্ণিতে। গ্যালারি তখন গর্জন করছে। উল্লাসে ফেটে পড়েছে সমর্থক দল। উজ্জ্বল এক বিকেল ডাকছিল তখন সবাইকে। এক মিনিট পরেই স্টিভ স্মিথকেও গোল্ডেন ডাক উপহার দিলেন মিরাজ। আউট নিশ্চিত জেনে হাঁটা শুরু করেছিলেন স্মিথও। কিন্তু তৃতীয় আম্পায়ার সে যাত্রা ঠেকালেন। বাংলাদেশের দুরন্ত গতিও থমকে দাঁড়াল সে সিদ্ধান্তে।
পাল্টা আক্রমণ শুরু করলেন ওয়ার্নার। অন্য প্রান্তে স্থিতধী হয়ে থাকলেন স্মিথ। সাকিব দুর্দান্ত বল করেছেন। খানিক পর পর হা-হুতাশ করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু কখনো ফিল্ডারদের অসহযোগিতা, কখনো দুর্ভাগ্য বাংলাদেশকে হতাশ করেছে। মিরপুরের উইকেটও কেমন করে যেন ব্যাটিং সহায়ক হয়ে উঠল। স্পিনারদের বলও বাড়তি কিছু করার সুযোগ পেল না। বোলাররাও তাঁদের লাইন লেংথ ভুলে অস্ট্রেলিয়াকে সুযোগ করে দিয়েছে সহজ রান তোলার। এর সদ্ব্যবহার করেই ৯৬ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফেললেন ওয়ার্নার। এমন উইকেটে আক্রমণই যে সেরা রক্ষণ, সেটা বুঝিয়ে দিয়েছেন। ১১ চার ও ১ ছক্কায় জানিয়ে রেখেছেন আগামীকালও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে থাকবেন তিনি। অপর প্রান্তে প্রায় নিভৃতেই ২৫ রান করে রয়ে গেছেন স্মিথ।

স্কোরকার্ড:

বাংলাদেশ

২য় ইনিংস

রান

বল

৪

৬

তামিম ক ওয়েড ব কামিন্স

৭৮

১৫৫

৮

০

সৌম্য ক খাজা ব অ্যাগার

১৫

৫৩

৩

০

তাইজুল এলবিডব্লু ব লায়ন

৪

২২

১

০

ইমরুল ক ওয়ার্নার ব লায়ন

২

১৮

০

০

মুশফিক রানআউট 

৪১

১১৪

১

১

সাকিব ক কামিন্স ব লায়ন

৫

১১

১

০

সাব্বির ক হ্যান্ডসকম্ব ব লায়ন

২২

৩৬

২

১

নাসির ক ওয়েড ব অ্যাগার 

০

৪

০

০

মিরাজ ক খাজা ব লায়ন

২৬

৩৫

৪

০

শফিউল ক হ্যান্ডসকম্ব ব লায়ন

৯

২৮

০

১

মোস্তাফিজ অপরাজিত

০

১

০

০

অতিরিক্ত

১৯

মোট ৭৯.৩ ওভারে অলআউট

২২১

উইকেট পতন: ১-৪৩ (সৌম্য, ২০.১), ২-৬১ (তাইজুল, ২৭.১), ৩-৬৭ (ইমরুল, ৩৩.২), ৪-১৩৫ (তামিম, ৫২.১), ৫-১৪৩ (সাকিব, ৫৫.৫), ৬-১৮৬ (মুশফিক, ৬৭.৫), ৭-১৮৬ (নাসির, ৬৮.৪), ৮-১৮৬ (সাব্বির, ৬৯.১), ৯-২১৪ (শফিউল, ৭৭.৫), ১০-২২১ (মিরাজ, ৭৯.৩)।

বোলিং: হ্যাজলউড ৪.১-২-৩-০, কামিন্স ১৪-৩-৩৮-১ (ও ১), লায়ন ৩৪.৩-১০-৮২-৬, ম্যাক্সওয়েল ৫-০-২৪-০, অ্যাগার ২০.৫-২-৫৫-২, খাজা ১-০-১-০।

অস্ট্রেলিয়া ২য় ইনিংস

রান

বল

৪

৬

ওয়ার্নার ব্যাটিং

৭৫

৯৬

১১

১

রেনশ এলবিডব্লু ব মিরাজ

৫

২০

০

০

খাজা ক তাইজুল ব সাকিব

১

৬

০

০

স্মিথ ব্যাটিং

২৫

৫৮

১

০

অতিরিক্ত

৩

মোট (৩০ ওভারে, ২ উইকেটে০)

১০৯

উইকেট পতন: ১-২৭ (রেনশ, ৮.২), ২-২৯ (খাজা, ৯.২)।

বোলিং: মিরাজ ১৪-২-৫১-১, নাসির ৩-২-২-০, সাকিব ৮-২-২৮-১, তাইজুল ৪-০-১৭-০, মোস্তাফিজ ১-০-৮-০।