বিজয় দিবস ক্রিকেটে সাবেকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো এবারও বিজয় দিবসে ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বিসিবি। ১৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রদর্শনী এই ম্যাচটি টি-টোয়েন্টি ম্যাচ। দুই শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেটার মুশতাক ও জুয়েল একাদশের হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
শহীদ মুশতাক একাদশ: হাসানুজ্জামান, শাহরিয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ, ফারুক আহমেদ, নাঈমুর রহমান, নাসির আহমেদ, খন্দকার সাঈদুল ইসলাম, হাসিবুল হোসেন, আনোয়ার হোসেন (মনির), খালেদ মাহমুদ, হালিম শাহ, সাইফুল্লাহ জেম, এহসানুল হক ও আবদুল আতিক খান।
ম্যানেজার: তানভীর আহমেদ।
শহীদ জুয়েল একাদশ: জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর, হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন, আকরাম খান, সাজ্জাদ কাদির, মোহাম্মদ রফিক, আলমগীর কবির, শফিউদ্দিন আহমেদ, সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক ও মাহবুবুর রহমান।
ম্যানেজার: আতহার আলী খান।