বিজয় দিবস ক্রিকেটে সাবেকদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদারদের হাতে নিহত হয়েছিলেন ক্রীড়া সংগঠক মুশতাক আহমেদ। মুক্তিযুদ্ধ-পূর্ব বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও গেরিলা মুক্তিযোদ্ধা আবদুল হালিম চৌধুরী (জুয়েল) শহীদ হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী অবস্থায়। এ দুজনের স্মরণে বরাবরের মতোই আগামীকাল বিজয় দিবসে হচ্ছে বিজয় দিবস ক্রিকেট, তাতে মুখোমুখি শহীদ মুশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ। গতবারের মতো এবারও টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন দেশের সাবেক ক্রিকেট তারকারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচ।
শহীদ মুশতাক একাদশ: হাসানুজ্জামান, শাহরিয়ার হোসেন, আজহার হোসেন, ফারুক আহমেদ, নাইমুর রহমান, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, হাসিবুল হোসেন, আনোয়ার হোসেন মনির, খালেদ মাহমুদ, নিয়ামুর রশীদ, এনামুল হক, এহসানুল হক ও সাইফুল ইসলাম।
ম্যানেজার: আউয়াল চৌধুরী, কোচ: ওসমান খান।
শহীদ জুয়েল একাদশ: জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর, হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন, আকরাম খান, খালেদ মাসুদ, সাইফুল্লাহ জেম, আলমগীর কবীর, শফিউদ্দিন আহমেদ, আতহার আলী, মাহমুদুল হাসান (বিকাশ), মোহাম্মদ আলী, মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন।
ম্যানেজার: জালাল ইউনুস, কোচ: সারোয়ার ইমরান।