বিদেশ বিভুঁইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ভারতেই কি থামবে দক্ষিণ আফ্রিকা, ছেদ পড়বে দেশের বাইরে টানা নয় বছর টেস্ট সিরিজে অপরাজিত থাকার রেকর্ডে? দক্ষিণ আফ্রিকানরা ভারতে এসেছে দেশের বাইরে টানা ১৫টি টেস্ট সিরিজে অপরাজিত থেকে। ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার চেয়ে দেশের বাইরে টানা সিরিজে অপরাজিত ছিল মাত্র একটি দল—ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দেশের বাইরে টানা ১৮ সিরিজে অপরাজিত ছিল ক্যারিবীয়রা। ওই ১৮ সিরিজের নয়টিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, বাকিগুলো ড্র। বিদেশ বিভুঁইয়ে টানা ৮ সিরিজে অপরাজিত থেকে তালিকার তিনে ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের অস্ট্রেলিয়া। এ ছাড়া টানা ৭ সিরিজে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া (২ বার) ও পাকিস্তান (২)। অস্ট্রেলিয়া ২০০১ থেকে ২০০৫ সালে মধ্যে টানা ৭টি সিরিজ জিতেছিল। দেশের বাইরে টানা সিরিজ জয়ের রেকর্ড এটাই।