বিদেশেও সবার ওপরে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলতে দরকার ছিল মাত্র ১৫ রান। নিউজিল্যান্ডে সফরের প্রথম ওয়ানডেতে ৩৮ রান করেই সমীকরণটা মিলিয়ে ফেলেন তামিম ইকবাল। দেশের বাইরে তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান হয়ে গেল বাঁহাতি ওপেনারের। এবারের নিউজিল্যান্ড সফরের আগে ৪০৮১ রান নিয়ে সবার ওপরে ছিলেন আশরাফুল। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচে চলতি সফরে ১৬১ রান তামিমের। বাংলাদেশের বাইরে ১২৩ ম্যাচের ১৩৬ ইনিংসে ৪২২৮ রান তাঁর। তিন সংস্করণ মিলিয়ে যেমন, তেমনি ওয়ানডে (২২৫৫) ও টি-টোয়েন্টিতেও (৮৩১) দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তামিম। তবে টেস্টে ১১৪২ রান নিয়ে একটু পিছিয়ে রয়েছেন তিনে। ১৬৩৭ রান নিয়ে সবার ওপরে হাবিবুল
বাশার। ১৫১৮ রান নিয়ে দুইয়ে আশরাফুল।

.
.