বিধ্বংসী ডি কক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৭.৫২ স্ট্রাইকরেটে ১১৩ বলে ১৭৮ রান; ১৬টি চার ও ১১টি ছয়। এমন বিধ্বংসী রূপেই কাল সেঞ্চুরিয়নে দেখা দিলেন কুইন্টন ডি কক। আর তাতেই অস্ট্রেলিয়ার ২৯৪ রানও রূপ নিল মামুলি একটা স্কোরে। ডি ককের ঝোড়ো ইনিংসেই কাল সেঞ্চুরিয়নে ৬ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। ৮২ বল হাতে রেখে!

তিন শ ছুঁইছুঁই স্কোর তাড়া করতে আসা স্বাগতিক দলের কাজটা সহজ করে দেন দুই ওপেনারই—ডি কক ও রাইলি রুশো। ১৪৫ রান তাঁরা করেছেন ১৭.১ ওভারে। রানরেট—৮.৪৪। ৬৩ রান করে রুশো আউট হয়ে গেলেও রানের চাকা স্তিমিত হতে দেননি ডি কক ও রুশোর বিদায়ের পর উইকেটে আসা ফ্যাফ ডু প্লেসি। ১৪.৩ ওভারে এই জুটি ৮.৪৮ রানরেটে ১২৩ করে দলকে সহজ জয়ের পথ দেখান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ গ্যারি কার্স্টেনের ১৮৮* ইনিংসটিকে হুমকির মুখেও ফেলে দিয়েছিলেন। কিন্তু কার্স্টেনকে টপকাতে পারেননি।

এর আগে জর্জ বেইলি (৭৪), জন হ্যাস্টিংসের (৫১) ব্যাটিংয়ে ২৯৪ রান করে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরের ম্যাচ আগামীকাল, জোহানেসবার্গে। ক্রিকইনফো।