বিধ্বস্ত আরব আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন হোল্ডারের বলেই বিধ্বস্ত আমিরাত ছবি: এএফপি
জেসন হোল্ডারের বলেই বিধ্বস্ত আমিরাত ছবি: এএফপি

বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৫ রানে অল আউট হয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাঁচা-মরার এই ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের নেপিয়ারে বাংলাদেশ সময় আজ রোববার ভোর চারটায় পোল-বি এর এই ম্যাচটি শুরু হয়। বিশ্বকাপ ক্রিকেটের ৪১তম এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত হয় আরব আমিরাত। দলীয় ৪৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পরে আমজাদ জাবেদ ও নাসির আজিজ দলের হাল ধরেন। তাঁরা দুজনই অর্ধশতক করেছেন। জাবেদ করেছেন ৫৬, আজিজ ৬০।