বিনোদ খান্নার মৃত্যুতে বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদ খান্নার মৃত্যুতে শ্রদ্ধা জানানো হচ্ছে বিনোদ কাম্বলিকে!
বিনোদ খান্নার মৃত্যুতে শ্রদ্ধা জানানো হচ্ছে বিনোদ কাম্বলিকে!

‘আহা, কী অসাধারণ এক ক্রিকেটার ছিলেন তিনি।’ এর পর হ্যাশট্যাগ দিয়ে ‘রিপ (তাঁর আত্মা শান্তি পাক)’! টুইট বার্তায় বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর ভক্তরা! এসবের মানে কী? ভক্তদের সংবেদনশূন্য কাণ্ডে স্বাভাবিকভাবেই চটেছেন কাম্বলি! আজ মারা গেছেন ৭০ বছর বয়সী ভারতীয় অভিনেতা বিনোদ খান্না। আর শ্রদ্ধা জানানো হচ্ছে কাম্বলিকে?

শুরুতে একজন কাম্বলিকে শ্রদ্ধা জানানোর পর আরও অনেক ভক্ত একই কাজ করেছেন। কেউ একজন অবশ্য ভুলটা ধরিয়ে দিয়েছেন—‘ভাই মারা গেছেন বিনোদ খান্না, কাম্বলি নন’। যাঁরা এই কাজ করেছেন, তারা কি দুজনের পার্থক্যটা বোঝেন না? নাকি জেনে বুঝেই এ নিয়ে রসিকতা করা হচ্ছে? সামাজিক মাধ্যমে কাম্বলিকে নিয়ে ট্রল যে নতুন নয়। এমন এক অভিনেতার মৃত্যু নিয়েও রসিকতা!
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখে আর বসে থাকতে পারেননি ১৭ টেস্ট ও ১০৪ ওয়ানডে খেলা এই ভারতীয় ব্যাটসম্যান। যে তাঁকে নিয়ে টুইট করেছেন তার উদ্দেশে কুম্বলের পাল্টা টুইট, ‘বিনোদ খান্নার মৃত্যুতে যে আমাকে ট্যাগ করে টুইট করেছে তার লজ্জা হওয়া উচিত। বিনোদ খান্নাকে সম্মান করো। তিনি সব্যসাচী অভিনেতা। তাঁর মৃত্যুতে আমাকে যে টুইট করেছে সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই শাস্তি দেবেন।’
এরপর অবশ্য অনেকে আগের টুইট মুছে ফেলেছেন। আর দাবি করেছেন, ব্যাপারটা নিতান্তই ভুল বোঝাবুঝি। মৃত্যু নিয়ে রসিকতা তাঁরা করেননি।