বিনয়ী কেপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কোন কেভিন পিটারসেন! একজন এসে ইট মেরে যাচ্ছে। কোথায় পাটকেল ছুড়বেন তা না, উল্টো আক্রমণকারীকে প্রশংসায় ভাসাচ্ছেন। ইংল্যান্ড দলে ফিরতে মরিয়া কেপি আইপিএল ছেড়ে খেলছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। এই সময়েই কিনা অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহ বলে দিলেন ইংল্যান্ডের টেস্ট দলে এখন আর কেপির কোনো জায়গা নেই! শুধু তা-ই নয়, বড় ওয়াহ এটাও বললেন, ‘পিটারসেন একসময় গ্রেট খেলোয়াড় ছিল, কিন্তু এখন আর আমি তাকে সে রকম মনে করি না।’ কেপি পাল্টা তোপ দাগবেন, এই প্রত্যাশা যাঁরা করেছিলেন তাঁদের হতাশ করে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ওয়াহর প্রশংসায় বিগলিত হলেন, ‘আমি স্টিভ ওয়াহর মতো খেলোয়াড়দের অনুসরণ করে বড় হয়েছি। তাই আমাকে নিয়ে
তিনি কথা বলায় আমি আপ্লুত। তিনি কিংবদন্তি! তাঁর জন্য ভালোবাসা!’ এএফপি।